× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজে পুঁতে রাখা মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক।

৩১ আগস্ট ২০২৬, ১৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে দুটি সামুদ্রিক মাইনে আঘাতের ফলে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

আইআরজিসি জানায়, জাহাজটি ‘অবৈধ’ পথে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দুটি মাইনে আঘাত লাগলে জাহাজটি বন্ধ হয়ে যায়। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মাইনে আঘাতের পর ট্যাংকারটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে তেহরানের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, ড্রোনটি উপসাগরের পানিতে গিয়ে পড়ে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে। জুলাইয়ে পর ইরানের ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা। 

অন্যদিকে,মার্কিন হামলার  জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তারা জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.