× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে ভূমিধসে নিহত এক, নিখোঁজ অন্তত ১১

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

চীনের পূর্বাঞ্চলে ভূমিধসে একজন নিহত ও অন্তত ১১ জন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গতকাল সেখানে আঘাত হানে টাইফুন সৌডেল। এর প্রভাবে বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এরপরই ভূমিধসের ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, জিয়াংসি প্রদেশের সুইচুয়ানের একটি গ্রামের একাংশে ভোর ৪টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারীরা যেন এবং আরও ঝুঁকির শঙ্কায় বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ধসে পড়া বাড়ির ভেতর থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর জীবিত উদ্ধার করা হয় দুজনকে। এখনো যারা নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

টাইফুনটির কারণে জিয়াংসি প্রদেশ ও আশপাশের অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। এরপর এটি গতকাল স্থলে আঘাত হানে।

প্রদেশটির ৫৩টি জেলার ১ লাখ ২৮ হাজার মানুষ এই টাইফুনের প্রভাবে আক্রান্ত হন। ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এরমধ্যে ৮ হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

প্রদেশের বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ফুজিয়ান প্রদেশের ৫ লাখ ৯৯ হাজার মানুষকে শুক্রবার রাত পর্যন্ত উচ্চঝুঁকি সম্পন্ন স্থান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বৃষ্টি বেশি হওয়ায় অন্যান্য জায়গাতেও আরও ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.