× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যাপক হামলার পরও তাদের সঙ্গে সংকট সমাধানের কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি স্পষ্ট করে বলেছেন যে সংঘাতের নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ সর্বদা কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে প্রিন্স ফয়সাল বলেন, হুথিদের নিজস্ব বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এবং তারা সেই সমস্যাগুলো সৌদি আরব ও ইয়েমেনের বৈধ সরকারের ওপর চাপিয়ে দিতে চায়।

তবে হুথিদের এই উসকানিমূলক আচরণ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের এই স্বার্থপর মনোভাব ও কর্মকাণ্ড এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যার ফল ভোগ করা তাদের পক্ষে সম্ভব হবে না।

হুথিদের নীতি ও হামলার সমালোচনা করলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সৌদি আরব সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নেবে, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো প্রকার দ্বিধাবোধ বা আপস করবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.