× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) এই হুঁশিয়ারি দেন আইআরজিসির এক মুখপাত্র।  খবর আল আরাবিয়ার

বিবৃতিতে আইআরজিসি মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।

তিনি বলেন, ‘নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।’

মুখপাত্র আরও বলেন, আগের হামলার লক্ষ্যবস্তু এবার একই নাও হতে পারে। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।

সেইসঙ্গে আইআরজিসি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও প্রস্তুত বলে জানান তিনি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

চাপ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.