× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

ছবি: সংগৃহীত।

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

এছাড়াও দেশে আইনের শাসন ও সংবিধানের সুপ্রীমেন্সি প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে দলটি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর যখন মিছিলটি খায়রাবাদে পৌঁছাবে, তখন পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এর আগে পিটিআই এবং সরকারের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও রোববার (৪ অক্টোবর) সকালে তা পুরোপুরি ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে এই আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে পিটিআই দাবি করেছে, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা সফল হয়নি।

লংমার্চ উপলক্ষে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ কর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। নিরাপত্তার জন্য সেখানেও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে।

এদিকে সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.