× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাড়িভাড়া ও আবাসন সংকটে উত্তাল স্পেন, আগাম নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

ছবি: সংগৃহীত।

স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা ছিল।

সোমবার এক টেলিভিশন ভাষণে, নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত এক সপ্তাহ ধরে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসনের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ চলছে। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়।

মাদ্রিদে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। বাড়ি ভাড়া বৃদ্ধির জের ধরে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়ার জেরে এই বিক্ষোভের শুরু হয়।

তবে আগাম নির্বাচনের ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

সূত্র: আল জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.