× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেক্স।

০৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বিস্ফোরণের তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যমগুলো।

তবে এ বিস্ফোরণগুলো হরমুজে ইরানি সেনাবাহিনীর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টিভি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ ওই সামুদ্রিক রুটটিতে একাধিকবার বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

বিস্ফোরণের পর আশঙ্কা করা হয়েছিল, মার্কিন সেনারা হয়ত হামলা চালিয়েছে। তবে ইরানি টিভি জানিয়েছে, ওই অঞ্চলে কোনো মিসাইল হামলার ঘটনা ঘটেনি।

আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেটি মিসাইল হামলা সংশ্লিষ্ট কিছু নয়।

এদিকে আজ রোববার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজে অনুমোদনহীন রুট দিয়ে পাড়ি দেওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত করেছে। এরপর এগুলোতে আগুন ধরে যায়।

ইরানের দক্ষিণাঞ্চলে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেগুলো সঙ্গে মাইনে আঘাত করা ট্যাংকারগুলোর কোনো যোগসূত্র আছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে সেখান দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছে দেশটি। ইরান এখন বলছে, হরমুজে তাদের নির্ধারিত রুট দিয়ে জাহাজ চালাতে হবে।

যেসব জাহাজ ইরানের রুট দিয়ে চলেনি গত কয়েকদিনে সেগুলোর ওপর হামলা চালিয়েছে বিপ্লবী গার্ডের সেনারা।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.