× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন যুদ্ধে শরনার্থী হয়েছে ষাট লাখ মানুষ

১৩ মে ২০২২, ০১:৩৮ এএম

গত আড়াই মাসে ইউক্রেন থেকে ষাট লাখের বেশি মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আলজাজিরা সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত ইউক্রেন থেকে মোট ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন মানুষ অন্য দেশে আশ্রয় নিয়েছে।

এসব শরণার্থীদের মধ্যে অধিকাংশ মানুষ প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। যুদ্ধে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.