× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডে চাকরি

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৬, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। সদ্য স্নাতক সম্পন্ন করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ–

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

শিক্ষাগত যোগ্যতা

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪-এর মধ্যে ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ (বা সমমান) হতে হবে।

বয়সসীমা

২০ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

বেতন–ভাতা

শুরুতে মাসিক বেতন হবে ৮৪,০০০ টাকা। চাকরির দুই বছর সফলভাবে সম্পন্ন করলে তাঁদের সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে। সে ক্ষেত্রে মাসিক বেতন হবে ১ লাখ ১২ হাজার টাকা।

আবেদনের নিয়ম

প্রতিষ্ঠানের ক্যারিয়ার পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ আগস্ট ২০২৬

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.