ছবি: সংগৃহীত।
তরুণ ও মেধাবীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।
এ স্কলারশিপের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা বিনামূল্যে বিভিন্ন আইটি কোর্সে প্রশিক্ষণ নিতে পারবেন। চলমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় কোর্সগুলো পরিচালনা করা হয়।
আইএসডিবি-বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্ন করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৯ বছরে এ প্রোগ্রামের মাধ্যমে ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে। তারা বর্তমানে দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
যেসব সুবিধা মিলবে
এটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি। কোর্সগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও রয়েছে।
চলমান রাউন্ডে আবেদন করার সময় প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থী নতুন করে আবেদন করতে পারবেন না। চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স ঢাকায় অনুষ্ঠিত হবে।
স্নাতক ও সমমানের প্রার্থীদের কোর্স
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা রাউন্ড ৭৫–এর জন্য আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
