× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট।

১৭ অক্টোবর ২০২৬, ১৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ৯ম এবং ১০ম গ্রেডে ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আগামীকাল ১৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে পেট্রোবাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

পদের নাম: ১৯টি ভিন্ন পদ

পদসংখ্যা: ৭৫৩টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন (১৮ অক্টোবরে আবেদনের লিংক ওপেন হবে)

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা

আবেদনের যোগ্যতা: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.