× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংসদ সচিবালয়ে গাইড পদে চাকরি, কাজ কী, বেতন কত

ডেক্স রিপোর্ট

২৯ নভেম্বর ২০২৬, ১৯:০১ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী গাইড পদে জনবল নিয়োগ দেওয়া হবে। জেনে নেওয়া যাক এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য।

দায়িত্ব ও কাজ

গাইড পদের প্রধান দায়িত্ব হবে দেশি ও বিদেশি দর্শনার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানো এবং তাঁদের সংসদ ভবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন দর্শনার্থীদের ৫ থেকে ১০টি দল সংসদ ঘুরে দেখতে আসেন।

পদসংখ্যা ও বেতন

১১তম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল শুরু হয় ২৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন স্কেল ৬০ হাজার ৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

কর্মঘণ্টা

সংসদ অধিবেশন চলাকালে গাইড পদে কর্মরত ব্যক্তিকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন এখানে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.