× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলু দিয়ে তৈরি করুন ‍সুস্বাদু জিলাপি

লাইফস্টাইল ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ০৭:৩১ এএম

জিলাপি তৈরি করার রেসপি হয়তো অনেকেই জানেন। আলু দিয়েও যে সুস্বাদু জিলাপি তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই অজানা।  সুস্বাদু এই মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

ডো তৈরি করতে যা লাগবে:

সেদ্ধ আলু- ১ কাপ

গুঁড়া দুধ- ১/২ কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

ঘি- ২ টেবিল চামচ

ময়দা- পরিমাণমতো

তেল- ১ কাপ।

সিরা তৈরি করতে যা লাগবে

চিনি- ১ কাপ

পানি- ২ কাপ

এলাচ- ১টি।

তৈরি করবেন যেভাবে:

প্রথমে চিনি, পানি ও এলাচ একসঙ্গে ফুটিয়ে সিরা তৈরি করে নিন। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমাণমতো ময়দা দিয়ে ডো তৈরি করে নিন। এবার সেই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে লম্বা লেচি তৈরি করে জিলাপির মতো প্যাঁচ দিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম হতে দিন। জিলাপিগুলো অল্প আঁচে সময় নিয়ে ভেজে তুলুন। এরপর সিরায় দিয়ে জ্বাল দিন মিনিট পাঁচেক। নামিয়ে আরও আধা ঘণ্টার মতো রেখে দিন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.