× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোগ প্রতিরোধে এলাচ

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২৫, ১৪:৩২ পিএম

রান্নার স্বাদ বাড়াতে মসলা হিসেবে এলাচ অতুলনীয়। কিন্তু স্বাদ ছাড়াও এলাচের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। এলাচের পানি খেলে রোগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। রাতে এক গ্লাস পানিতে ৪ থেকে ৫টি এলাচ ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন। 

আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন, এলাচের পানি পান করলে গ্যাস ও এসিডিটি দূর হয়, পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সমস্যাও দূর হয়। এটি দ্রুত এবং উন্নত হজমে সহায়তা করে।

এলাচের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করে।

এলাচ একটি প্রাকৃতিক মুখশুদ্ধি। এর পানি পান করা মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া কমাতেও উপকারী হতে পারে। এলাচের পানি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।

এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং সুস্থ হৃদযন্ত্র বজায় রাখতেও সাহায্য করে।

আপনি যদি এলাচ পানি খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে চার থেকে পাঁচটি গোটা এলাচ দানা এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি পান করুন এবং এরপর এক ঘণ্টা কিছু খাওয়া থেকে দূরে থাকবেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.