× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আস্ত তেলাপিয়া ফ্রাই রেসিপি

২২ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ এএম

মাছ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু অনেক খাবার। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি খাবার আস্ত তেলাপিয়া ফ্রাই তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আস্ত তেলাপিয়া- ২টি

মরিচের গুঁড়া- ২ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

অয়েস্টার সস- ২ টেবিল চামচ

ময়দা- ৫-৬ টেবিল চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- ডুবো তেলে ভাজার জন্য।

পদ্ধতি

মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। মাছের দুই পাশেই হালকা করে ছুরি দিয়ে চিরে দিন। একটি বাটিতে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, লেবুর রস, অয়েস্টার সস এবং লবন নিয়ে ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পেস্টটি ভাল করে মাছে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল গরম করুন। মাছটি ময়দায় গড়িয়ে তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। এবার পছন্দের কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আস্ত তেলাপিয়ার ফ্রাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.