× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে ৭ খাবারে কোলেস্টেরল দূরে থাকবে

ডেস্ক রিপোর্ট।

২৬ আগস্ট ২০২৬, ১৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যবয়সি থেকে বৃদ্ধ সবাই কম বেশি কোলেস্টেরলের সমস্যা ভুগেন। কোলেস্টেরল এক ধরণের চর্বি; যেটি শরীরে থাকে। কিছু খাবার খেলে বাজে কোলেস্টেরল দূরে থাকে।

কোলেস্টেরল দুই ধরনের। একটি লো ডেনসিটি লাইপো প্রোটিন (এলডিএল) বা বাজে কোলেস্টেরল এবং অপরটি হাইডেনসিটি লাইপো প্রোটিন (এইচডিএল) বা ভালো কোলেস্টেরল।

শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করবে এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

১. দারুচিনি

দারুচিনি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। বিশেষত শীতের সময়। এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের সঙ্গে লড়াই করে।

২. পেঁয়াজ

পেয়াঁজের মধ্যে রয়েছে কিউরেকটিন। এটি ক্ষতিকর কোলেস্টেরল কমায়। প্রতিদিন একটি কাঁচা পেঁয়াজ সালাদের সঙ্গে রাখতে পারেন

৩. ওটমিল

ওটমিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ। এটি বাজে কোলেস্টেরল তৈরি প্রতিরোধ করে।

৪. বাদাম

বাদামের মধ্যে রয়েছে ভালো পরিমাণের চর্বি। একমুঠো বাদাম, বিশেষ করে ওয়ালনাট বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়।

৫. সবজি

সবজির মধ্যে আছে আঁশ। পালং শাক, ব্রকলি, বাজে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়।

৬. ফল

কমলা, আঙ্গুর কোলেস্টেরল কমাতে কাজ করে। প্রতিদিন একটি আপেলও কিন্তু কোলেস্টেরল কমাতে কাজে দেয়।

৭. রসুন

রসুনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী উপাদান। কোলেস্টেরল কমাতে রসুন বেশ উপকারী একটি খাদ্য।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.