× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মক্ষেত্রে নিরাপত্তাঘাটতি মেটাতে জাতিসংঘের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক

০৬ জুন ২০২২, ১০:৩৪ এএম

জাতিসংঘের লোগো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়। একই সঙ্গে বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তাঘাটতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। 

আজ সোমবার সংস্থাটির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মর্মান্তিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা মর্মাহত। নয়জন দমকলকর্মীসহ ৪৯ জন নিহত ও আহত শতাধিক ব্যক্তির পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মর্মান্তিক এই দুর্ঘটনা, শিল্পের নিরাপদ পরিবেশ নিশ্চিতের কাঠামো তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার গুরুত্বের কথা স্মরণ করাচ্ছে। বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি মেটাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নতুন করে উদ্যমী হওয়ার আহ্বান জানাই এবং সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সহায়তা অব্যাহত রাখতে চাই।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.