× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর তেজগাঁও-গুলশান-বনানীতে ১১ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২২, ০১:৩৭ এএম

রাজধানীর তেজগাঁও, গুলশান, বনানীজুড়ে বিশাল এলাকায় পাইপ লাইনের মেরামতের জন্য শনিবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে।

তবে কিছু কিছু এলাকায় সকাল থেকেই গ্যাস সরবরাহ না থাকার খবর পাওয়া গেছে।

বনানী, গুলশান, তেজগাঁও, মহাখালী, নতুন বাজার, বা্ড্ডা খিলবাড়ীর টেক এলাকা গ্যাস বন্ধের আওতায় পড়েছে। এর আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বনানী, গুলশান, তেজগাঁও, মহাখালী, নতুন বাজার, বা্ড্ডা খিলবাড়ীর টেক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবারহ বন্ধ থাকবে এবং আশ-পাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.