× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংঘাত পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৩, ০২:১৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে স্কাউট জাম্বুরীর ৩২তম সমাবেশের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, স্কুলের পাশাপাশি মাদরাসায়ও স্কাউটিং চালু করতে হবে। 

এসময় প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ের প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার ব্রডব্র্যান্ড, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করেছি। ব্রডব্র্যান্ড লাইন আমরা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। আমরা মানুষকে সম্পূর্ণভাবে প্রযুক্তি শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

গত বৃহস্পতিবার মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয় জাম্বুরি। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নেন।

নিরাপত্তার বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌচাক জাতীয় স্কাউট জাম্বুরি মাঠ ও আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত র‌্যাব, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে। স্কাউট আন্দোলনের নিজস্ব পদ্ধতিতে চলছে সুনাগরিক হওয়ার প্রশিক্ষণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.