× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ঈদে মিলতে পারে টানা ৬ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৪, ১৬:১৫ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পেতে পারেন। রমজান মাস ২৯ দিনের হলে একসঙ্গে ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে মিলবে টানা ৫ দিনের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। 

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। 

রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেটা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন।

গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.