× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন টাকার নোট মিলবে ৩১ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৪, ১২:১২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ব্যাংক টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে। 

কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। 

বাংলাদেশ ব্যাংক বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

আরও জানানো হয়, জনসাধারণ বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখায় থেকে নতুন নোট দেওয়া হবে না।

সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের ও প্রিয় মানুষদের বখশিশ অথবা ঈদ সেলামি দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.