× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রায় ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২৪, ১০:১৩ এএম

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ 

বুধবার (৫ জুন) যারা টিকিট কিনছেন তারা আগামী ১৫ জুন ভ্রমণ করতে পারবেন৷ যাত্রীদের শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷
একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ এক্ষেত্রে কোনো যাত্রী ৪টি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে। তবে ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷

টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে৷
এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.