× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থগিত ২০ উপজেলায় ভোটগ্রহণ রোববার

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন ২০২৪, ১২:২১ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আগামীকাল রোববার (৯ জুন) অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। 

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামীকাল ৯ জুন সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করার বিধান রয়েছে আইনে। সে হিসেবে শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় সকল ধরনের প্রচার বন্ধ করতে হবে।

রোববার যেসব উপজেলায় ভোট হবে

বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।

গত ৮ মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি, ৯ জুন যা শেষ হবে। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.