× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলন

এবার চট্টগ্রাম সিটি মেয়রের বাসভবনে হামলা

ডেস্ক নিউজ

০৩ আগস্ট ২০২৪, ২২:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।

 শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় বাসায় থাকা মেয়র রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, "হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।"

চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই সালমা বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।"      


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.