× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবার নিয়ে দেশ ত্যাগের চেষ্টা শ্যামল দত্তের

ডেস্ক রিপোর্ট

০৬ আগস্ট ২০২৪, ১৮:৪২ পিএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২৪, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশত্যাগের চেষ্টা করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।

আজ (৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে বিকেল ৩টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে চেকপোস্টে যান তিনি। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি শ্যামল দত্ত।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, বিকেলে স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুনন্দা দত্তকে সঙ্গে নিয়ে ইমিগ্রেশনে আসেন শ্যামল দত্ত। তবে পুলিশের বিশেষ শাখা থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাদের ভারতে যেতে দেওয়া হয়নি।

বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামল দত্তকে তার পরিবারসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা ও সরকারি অনেক কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে কঠোর নজরদারি করছে ইমিগ্রেশন পুলিশ। ইতিমধ্যে আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার নিয়ন্ত্রতিত করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোনো ভিসার যাত্রী চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারছেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.