× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৮:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীকাল ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। 

এই কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ ও ১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং ১৬ আগস্ট সাম্প্রতিক ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি দোয়া এবং মিলাদ মাহফিল।

আজ (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সমাবেশটি মূলত আয়োজন করা হয় হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে।

কর্মসূচি তুলে ধরে রিজভী বলেন, ১৪ ও ১৫ আগস্ট বিএনপির পক্ষ থেকে সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনেও এ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এছাড়া আগামী ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন অন্য ধর্মের মানুষেরা নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.