× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিমান্ড শেষ না করেই অসুস্থ শাজাহান খানকে কারাগারে প্রেরণ

ডেস্ক রিপোর্ট

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে  আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ধানমন্ডি থানায় হত্যা মামলায় গ্রেফতার হন। আদালত থেকে শাজাহান খানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেও শারীরিক অসুস্থতার কারণে রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

আজ (৮ সেপ্টেম্বর) শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.