× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাস্টিন ট্রুডোর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবলেজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আজ  (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সাক্ষাৎ হয় ইউনূস-ট্রুডোর।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন ড. ইউনূস। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.