× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউনূস-গুতেরেস বৈঠক

দেশ সংস্কার কাজে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আন্তোনিও গুতেরেস জানিয়েছেন জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি দেশ সংস্কারে ড. ইউনূসের নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

গতকাল (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠকে বসেন।

বৈঠকে . মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। ছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান।

মহাসচিব প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.