× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামীকাল ঢাকা আসছেন ভলকার টুর্ক

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২৪, ১৪:২৭ পিএম । আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামীকাল (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আজ(২৮ অক্টোবর) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আবাসিক সমন্বয়কের কার্যালয় জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ২৯-৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।


সফরকালে হাইকমিশনারের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।


টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.