× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএমপি'র ৫ থানায় নতুন ওসি

ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর ২০২৪, ১৩:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিভিন্ন থানায় পদায়ন করেছে।

গতকাল (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত কার্যালয় আদেশে এই পদায়ন করা হয়।

এতে বলা হয়েছে, ডেমরা থানায় মো. নাজমুল হোসাইন, শেরেবাংলা নগর থানায় মোহাম্মদ গোলাম আজম, মতিঝিল থানায় মেজবাহ উদ্দিন, কাফরুল থানায় মো. তৈয়বুর রহমান এবং কোতয়ালি থানায় মো. রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে।

এছাড়া পরিদর্শক ইলিয়াস হোসেন, মোজাম্মেল হক কাজী গোলাম মোস্তফাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মো. মহিউল ইসলাম মু. এনামুল হাসানকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.