× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবু সাইদ হত্যা মামলা

বেরোবির সাবেক প্রক্টরের ৩ দিনের রিমান্ডে

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৭ পিএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (১৯ নভেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয় এবং ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। 

বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে আজ (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তার বিরুদ্ধে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পিবিআই রংপুর। 

এদিকে আবু সাইদ হত্যা মামলার ২য় ধাপের নাম সংযুক্তে যে ৭ জনের নাম এসেছে তাদের ব্যাপারে আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। গ্রেফতারি পরোয়ানা জারির আগেই সাবেক প্রক্টরকে গ্রেপ্তারের প্রতিবাদে পিবিআই অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.