× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বন্দরনগরী চট্টগ্রামের সিইপিজেডে একটি কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দুই ঘন্টার নিরলস চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।

এর আগে, শনিবার সন্ধ্যার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে।

ইপিজেড, বন্দর, আগ্রাবাদ স্টেশন থেকে আটটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। কিন্তু এক ঘণ্টার চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.