× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরায় রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.