× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরায় রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আজ (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টা মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.