× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফায়ারফাইটার নয়নের ময়নাতদন্ত সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৬ ডিসেম্বর) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হয়েছেন। এ ঘটনার পর তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর জানাজার উদ্দেশ্যে নয়নের মরদেহ মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দপ্তরে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে আজ (২৬ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

নয়ন আজ (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

সোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) অনুষ্ঠিত হবে।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.