× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিষ্ট প্রাইভেটকার; নিহত ৫

ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫ পিএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একটি প্রাইভাটকার দুমড়েমুচড়ে গিয়েছে। এ ঘটনায় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছে।

 

 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.