× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কড়াইল বস্তিতে আগুন

ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা দিল ডিএনসিসি 

নিজস্ব প্রতিবেদক।

০২ জানুয়ারি ২০২৫, ১৬:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

আজ (২ জানুয়ারি) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এই সহায়তা প্রদান করে। কড়াইল বস্তি ডিএনসিসির অঞ্চল ৩ এর অর্ন্তভুক্ত।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন ডিএনসিসি'র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক। এসময় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি'র সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর তারিখ বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.