× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঘের শুরুতে পঞ্চগড়ের তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

ডেস্ক রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম

ছবিঃ সংগৃহীত।

পৌষ শেষে মাঘের শুরুতে শীত হঠাৎই কমে গিয়েছিল। দুইদিন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকার পর ফের বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। দিনের বেলা সূর্যের আলোয় তাপমাত্রা একটু বাড়লেও সন্ধ্যায় না পেরোতেই বাতাসের তীব্রতা মানুষকে জবুথবু করে ফেলছে।

আজ (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.