× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়া বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী

ডেস্ক রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাশিয়া বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেইসাথে বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার ব্যাপারেও আশ্বাস দিয়েছে দেশটি।

আজ (১৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সচিব জসীম উদ্দিন সঙ্গে বৈঠকের পর রাশিয়া সরকারের পক্ষ থেকে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

বৈঠকে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সময় বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূত।

আলেকজান্ডার জি খোজিন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে। বিষয়ে কাজ করছে কারিগরি দল। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে কৃষি জাহাজ নির্মাণ শিল্পে লোক নেবে রাশিয়া। তবে, তার আগে নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায় রুশ সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.