× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রয়্যাল এনফিল্ড না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

২৬ জানুয়ারি ২০২৫, ২০:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত শাফিন মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ট্রাকচালক মিলন মণ্ডলের ছেলে। স্থানীয় মৌকুড়ী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

আজ (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় পোড়াদহ থেকে গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাফিন মণ্ডলের প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, শাফিন মিলন মণ্ডলের একমাত্র ছেলে। আমিরুলের আরও জানিয়েছেন, শাফিনের বায়না ধরার কারণে ৬ মাস আগে ছেলেকে নতুন একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল কিনে দেন তার বাবা। তবে তার কিছুদিন পর শাফিন আবারও, বায়না ধরে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য। কিন্তু তার বাবা এতে রাজি না হওয়ায় অভিমান করে আজ (২৬ জানুয়ারি) দুপুরে পাংশার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.