× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় এসে নিখোঁজ সুবা, সিসিটিভি ফুটেজে মিলল রহস্যজনক দৃশ্য

ডেস্ক রিপোর্ট

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭ পিএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আরাবি ইসলাম সুবা নামের ১১ বছরের এক কিশোরী তার মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সাথে ঢাকায় এসেছিল। গত রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়েছে।

সুবার বাবা ইমরান রাজীব জানিয়েছেন, সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের চিকিৎসার জন্য তারা ঢাকায় এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় সুবা তার এক ফুফাতো ভাইয়ের সাথে বাইরে বের হয়েছিল। কৃষি মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই এগিয়ে গেলে সুবা পিছিয়ে পড়ে এবং এরপর থেকেই নিখোঁজ রয়েছে।

ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে সুবাকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে দেখা গেছে। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়াও অন্য একজন ছিল। ফুটেজে সুবাকে ওই ব্যক্তির সাথে হাঁটতে দেখা গেছে।

সুবার নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সুবাকে খুঁজে বের করার জন্য তৎপর রয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

এদিকে, সুবার বাবা ইমরান রাজীবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই পোস্টটি শেয়ার করে সুবাকে খুঁজে পেতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.