× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

ডেস্ক রিপোর্ট

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.  মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল ( ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে তথ্য। 

মন্ত্রণালয় জানিয়েছে  জাতীয় ঐকমত্ গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন মনির হায়দার। শীঘ্রই তিনি দেশে ফিরে নিয়োগপ্রাপ্ত পদে যোগ দেবেন।

মনির হায়দার প্রায় ৩০ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় সব জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক এবং মানবজমিন ইত্যাদি। বর্তমানে তিনি বাংলাভিশন চ্যানেলের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নাগরিক অধিকার কর্মী ও রাজনোইতিক ভাষ্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.