× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস' ঘোষণা

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

২৫ ফেব্রুয়ারিজাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে এই দিনে সরকারি ছুটি থাকবে না। আজ (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফ্রোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিজাতীয় শহীদ সেনা দিবসহিসেবে পালিত হবে, কিন্তু দিনটি সরকারি ছুটির দিন হবে না। এটি শ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ সংস্থাকে এই সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সেই কারণে সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.