× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাষানটেক বিআরপি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড; নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম । আপডেটঃ ০৬ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

প্রতীকী ছবি।

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

আজ (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আগুনে হতাহতের ঘটনা ঘটেছে বলে তাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.