× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার আসামি কুখ্যাত চুয়া সেলিমের সহযোগী বোমা মুন্না গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার পলাতক আসামি এবং চুয়া সেলিমের অন্যতম সহযোগী, মুন্না ওরফে বোমা মুন্না (৩২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

আজ ( মার্চ) এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব- এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, আজ সকালে বোমা মুন্নাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত নভেম্বর মাদক বিক্রয়ের আধিপত্য নিয়ে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় গুলিবর্ষণ বোমা বিস্ফোরণের ফলে রাজসহ আরও ১০-১২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রাজকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজের বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামিদের নাম উল্লেখ করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ্যাব বিষয়ে আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব- এর একটি আভিযানিক দল মুন্নাকে গ্রেপ্তার করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.