× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবি ছাত্রীকে হেনস্তা; জামিনে মুক্ত কর্মচারী মোস্তফা

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে জামিন দিয়েছেন আদালত।

আজ ( মার্চ) তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান কারাগারে আটক রাখার আবেদন করেন। সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন, তবে রাষ্ট্র জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।

ঘটনায় জানা যায়, গতকাল বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে মোস্তফা আসিফের বিরুদ্ধে ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ জানান এবং শাহবাগ থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি তার বন্ধু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। সময় রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ তাকে প্রশ্ন করেন, "আপনি পর্দা করেননি কেন?" এবং "আপনার ওড়না ঠিক নেই কেন?" সহ আরও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তখন ওই ছাত্রী প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.