× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন; ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১৪:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর শেরে বাংলা নগরের মুক্তিযোদ্ধা জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় অবস্থিত জেনারেটর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারের কর্মকর্তা তালহা বিন জুবায়ের দুপুরে জানান, আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সুত্রপাত হয় এবং এতে প্রায় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.