× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফের দুই মাস বাড়ল

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৫, ১৪:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন তার উর্ধ্বতন সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

আজ (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন তার উর্ধ্বতন সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (কোস্টগার্ড বিজিবি-তে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) এই ক্ষমতা পাবেন।

গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল, পরে সেই মেয়াদ নভেম্বরের মাঝামাঝিতে দুই মাস বাড়ানো হয়। জানুয়ারিতেও তা আরও দুই মাস বাড়ানো হয়েছিল এবং আজ তা আবার দুই মাস বৃদ্ধি করা হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.