× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক- প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫, ১৬:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রদান করেন।

প্রেস সচিব জানান, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আসন্ন সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ বাংলাদেশের চীনের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.